তমলুকে কার্গিল বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৬ জুলাই: তমলুকের নিমতৌড়িতে কার্গিল বিজয় দিবস ও বিজেপির সেবা সপ্তাহ উপলক্ষ্যে বিজেপির এক্স সার্ভিসম্যান সেলের পক্ষ থেকে রক্তদান শিবির ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী উপস্থিত হয়ে শহিদ বেদীতে মাল্যদান করেন। এরপরে তিনি শহিদ পরিবারগুলিকে সম্বর্ধিত করেন।

তমলুকের নিমতৌড়ি অপর্ণা সিনেমা হলে আজ সকাল থেকে কার্গিল বিজয় দিবস এবং বিজেপির সেবা সপ্তাহ উপলক্ষ্যে বিজেপির শাখা সংগঠন এক্স সার্ভিসম্যান সেলের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় ৭০ জনের মতো স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও তমলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সেনা কর্মীদেরকে সম্মানিত করা হয়েছে।
দুপুরের দিকে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এসে প্রথমেই শহিদ বেদীতে মাল্যদান করেন এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন। দেশের কাজে আত্মনিয়োগ করে শহিদ হয়েছেন এমন পরিবারের মানুষদের চারা গাছ দিয়ে সম্মানিত করেছেন।

আজকের এই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক এবং সহ-সভাপতি আশিস মণ্ডল সহ আরও অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *