তৃণমূল টাকা নিয়ে বহিরাগতকে প্রার্থী করেছে, এমনই অভিযোগ তুলে দল ছাড়লেন বনগাঁ দক্ষিণের আর এক প্রবীণ নেতা সুভাষ রায়

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৭ মার্চ: তৃণমূল সরকার টাকা নিয়ে বহিরাগতদের প্রার্থী করেছে। অপমান করেছে স্থানীয় নেতা কর্মীদের। আমার সঙ্গে অবিচার করেছেন তৃণমূল নেতৃত্ব। এমনই অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার আর এক প্রবীণ নেতা ও উত্তর ২৪ পরগনা 
জেলা পরিষদের তৃণমূল সদস্য সুভাষ রায়।   
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই বেসুরো হতে
শুরু করেছেন দলের বহু 
নেতা কর্মী।সেই তালিকায় এবার নাম 
উঠে এল গাইঘাটা এলাকার আর এক তৃণমূল নেতা সুভাষ রায়ের। তিনি উত্তর ২৪ পরগনা 
জেলা পরিষদের তৃণমূল 
সদস্য ছিলেন। রবিবার দুপুরে গাইঘাটা থানার ঠাকুরনগরে সাংবাদিক বৈঠককরে দলের বিরুদ্ধে একাধিকক্ষোভ উগরে দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করলেন। তাঁর অভিযোগ, বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী 
হিসেবে বহিরাগত আলোরানী সরকারকে মেনে নিতে
পারছেন না দলের অধিকাংশ স্থানীয় নেতা, কর্মীরা। 

সুভাষবাবু বলেন, দলনেত্রী ও ভাইপো আমার সঙ্গে প্রতারণা করেছে। বহিরাগত আলোরানীকে বনগাঁ দক্ষিণের প্রার্থী করে আমাকে অপমান করেছেন। তাই আজ থেকে তৃণমূল দল ত্যাগ করলাম।দলত্যাগী গাইঘাটা এলাকার এই তৃণমূল নেতা অন্য 
কোনও রাজনৈতিক দলে যোগ 
দিচ্ছেন কি না সে ব্যাপারে এখনও 
কোনও মন্তব্য করতে চাননি।এব্যাপারে আগামী দিনে তিনি তাঁদের অবস্থান স্পষ্ট করবেন বলে জানান।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *