আমাদের ভারত, মেদিনীপুর, ২১ এপ্রিল: মেদিনীপুরের “শ্রী শ্যামসঙ্ঘ” জেলাবাসীর কাছে সুপরিচিত একটি সমাজসেবী সংগঠন। আজ রামনবমীর শুভলগ্নে, করোনা পরিস্থিতির ভয়াবহতার মধ্যে, গরিব, দুঃস্থ মানুষের সাহায্যের জন্য আজ থেকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করলো। সংগঠনের সম্পাদক রতন আগরওয়ালা জানান, তাঁরা বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কাজ করে চলেছেন। অ্যাম্বুলেন্স পরিষেবা তাতে নতুন সংযোজন। এই পরিষেবার মাধ্যমে বহু দুঃস্থ মানুষ উপকৃত হবেন বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

