রাজেন রায়, কলকাতা, ২২ মে: শুক্রবার রাতে শোভনকে বাড়ি ফেরাতে না পেরে বৈশাখী বিস্ফোরক অভিযোগ করেন। সরব হন শোভন চট্টোপাধ্যায়ও। দীর্ঘ বিতর্কের পর পার্সোনাল রিস্ক বন্ডে সই করে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যাচ্ছেন প্রেসেডেন্সি জেলে। এরপর জেল কর্তৃপক্ষ আদালতের নির্দেশমতো গৃহবন্দি কার্যকর করবে।
হাইকোর্ট নারদ কান্ডে ধৃত চার অভিযুক্তদের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় হাসপাতালে থাকায় প্রথমে বাড়ি ফিরতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল তাঁকে আটকে রাখার কেউ নয়, হাসপাতাল শুধু চিকিৎসা করতে পারে। এরপর রিস্ক বন্ডে সই করে শোভন চট্টোপাধ্যায় বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেন। সেইমতো রিস্ক বন্ডে সই করার পর জেল কর্তৃপক্ষের তরফে তাঁকে প্রেসি়ডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। গৃহবন্দি রাখার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে শোভনকে বাড়িতে নিয়ে গিয়ে গৃহবন্দি রাখা হবে।

