অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৭ অক্টোবর: বড় সিদ্ধান্ত নিল গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতি। আগামী ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে প্রতি সপ্তাহের সোমবার বন্ধ থাকবে গোপীবল্লভপুর বাজারের সমস্ত দোকান। গোপীবল্লভপুরের একটি বেসরকারি অতিথিশালায় ব্যবসায়ী সমিতির একটি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতিটি বাজারের মতো রুটিন অনুযায়ী সপ্তাহে একদিন বাজার বন্ধের জন্য এই সিদ্ধান্ত নেয় সমিতি।কারণ এ পর্যন্ত গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতি রুটিন অনুযায়ী দোকানপাট বন্ধ করতো না। শুধু রাজনৈতিক দলের কোনো বনধে দোকান বন্ধ হত। তাই আগামী দিনে ব্যবসার জিনিসপত্র মহাজনের কাছ থেকে আনা সহ যাবতীয় ব্যবসার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাগেছে। এছাড়াও গত জানুয়ারি মাসে ব্যবসায়ী সমিতির একটি কর্মী সম্মেলন হবে। সে বিষয়েও আলোচনা হয়।


