কেশপুরে মালিকের মারে মৃত্যু দোকান কর্মীর

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: কেশপুরের গোলাড় গ্রামে মঙ্গলবার  সকালে এক দোকান মালিকের মারে মৃত্যু হয়েছে দোকানেরই এক কর্মীর।
 
জানাগিয়েছে, আজ সকালে গোলাড় বাজারে  একটি হার্ডওয়ার ও কাপড়ের দোকান খোলার পর ওই দোকানের মালিক শেখ শাহজাহান আলীর সঙ্গে তারাপদ দোলই নামে দোকানের এক কর্মীর পারিশ্রমিক বিষয়  নিয়ে বাদানুবাদ হয়, পরে তা হাতাহাতিতে পরিণত হয।সেই সময় শাহজাহান ভারী কিছু দিয়ে তারাপদকে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তারাপদ অচৈতন্য হয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা অভিযুক্ত মালিককে গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্ত শাহজাহানকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *