পটাশপুরের বিশ্বনাথপুরে শ্যুটআউট, এক যুবকের মাথায় গুলি করে খুনের অভিযোগ, উদ্ধার আগ্নেয়াস্ত্র

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৮ ডিসেম্বর: পটাশপুর ১ নম্বর ব্লকের গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুর গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু। বুধবার সকালে বিশ্বনাথপুর গার্লস স্কুলের সামনে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে ঘটনার খবর যায় পটাশপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পটাশপুর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত যুবকের নাম বাপি নায়েক, বয়স-৩০, বাড়ি বিশ্বনাথপুর গ্রামে। তাকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন স্থানীয়রা। মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ কাতারে কাতারে ভিড় করে ঘটনাস্থলে।

যদিও পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে পটাশপুর থানার পুলিশ। পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কি কারণে যুবকে খুন করা হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *