মর্মান্তিক! পুকুরে স্নান করতে নেমে প্রাণ গেল দুই বোনের

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: পুকুরে স্নান করতে নেমে মর্মান্তিক মৃত্যু হল দুই বোনের। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খাগড়াপাড়া গ্রামে। দুই বোনের নাম অঙ্কিতা পাঁজা, বয়স ১১। সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বাবার নাম গিরিশ পাঁজা। অপর বোনের নাম প্রিয়াঙ্কা পাঁজা, বয়স ১০ সে পঞ্চম শ্রেণির ছাত্রি, বাবার নাম বিমল পাঁজা। গিরিশ বাবু ও বিমল বাবু সম্পর্কে দুই ভাই।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুর নাগাদ বাড়ির অদূরে একটি পুকুরে প্রতিদিনের মতো অন্যান্য বাচ্চাদের সাথে স্নান করতে গিয়েছিল দুই বোন। স্নান করে বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করেন। দুই বোনকে অচেতন অবস্থায় পুকুরের জলে পাওয়া যায়। তাদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ওই পরিবারে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *