পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ এপ্রিল: পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটলো। কোলাঘাট উপনগরী এফ টাইপ মোড়ে স্টেট বাসের ধাক্কায় মৃত্যু হলো একই পরিবারের ৩ জনের।
জানাগেছে, বাইকটি কোলাঘাটের দিক থেকে রামতারকের দিকে যাচ্ছিলো। বাইকে স্বামী স্ত্রী ও ২ বছরের শিশু ছিলো। মৃতরা হলেন সুদীপ কালসা তার স্ত্রী ও ২ বছরের বাচ্চা। বাড়ি তমলুক থানার হোগলবেড়িয়া গ্রামে।এ ই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।

