নর্মদার উৎস থেকে বেলপাহাড়িতে ৩ মেট্রিক টন ওজনের মহাকাল শিবলিঙ্গ

জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৭ নভেম্বর: সুদূর মহারাষ্ট্রের নর্মদা নদীর উৎসস্থল থেকে এনে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের এঁড়গোদা গ্রামে স্থাপন করা হল একটি মহাকাল শিব লিঙ্গ। এই গ্রামে একটি মন্দিরে শিবলিঙ্গ থাকলেও তা একটি পরিবারের ব্যক্তিগত হওয়ায় শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালা ও বিভিন্ন তিথিতে পুজো করা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে ওই পরিবারের ঝামেলা লেগেই থাকত। মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত না থাকায় গ্রামবাসীরা গ্রামে সর্বসাধারণের জন্য একটি মহাকাল শিবলিঙ্গ স্থাপনের উদ্যোগ নেন।

সেইমতো গ্রামের প্রণব মাহাত, বিভাস মাহাত সহ কয়েকজন যুবক মহারাষ্ট্রের নর্মদা নদীর উৎস স্থল থেকে তিন মেট্রিক টন ওজন এবং সাড়ে পাঁচ ফুট উচ্চতার একটি মহাকাল শিব লিঙ্গ নিয়ে আসেন। এলাকার হাজার খানেক মহিলা এক কিলোমিটার দূর থেকে ফুল ছড়িয়ে ও শঙ্খ ধ্বনি দিয়ে শিবলিঙ্গটি গ্রামে বরণ করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *