শিব ঠাকুর, প্রভু জগন্নাথের পর এবার মা কালীর অবমাননা, পুলিশে অভিযোগ জানানোর আবেদন করলেন তথাগত রায়

আমাদের ভারত, ৪ জুলাই: শিব ঠাকুর, প্রভু জগন্নাথের পর এবার মা কালীর অবমাননা। বিভিন্ন সামাজিক মাধ্যমে মা কালীর এই অবমাননাকর ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি মায়ের ভক্তদের পুলিশে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে, মা কালীর হাতে সিগারেট এবং তিনি ধুমপান করছেন। ছবিটি যে ছড়িয়ে দিয়েছে, সে কোথাকার বাসিন্দা তা জানা যাচ্ছে না। তথাগতবাবুর ধারণা সে কানাডার বাসিন্দা। এর সমালোচনা করে সোমবার ফেসবুক ও টুইটারে তথাগতবাবু ইংরেজিতে লিখেছেন, “কোনও ধর্মে বিশ্বাসী যে কোনও দেবতার এই ধরণের ইচ্ছাকৃত অবমাননা, সেই ধর্মের ক্ষতি করছে। এটি কানাডায় তৈরি করা হয়েছে বলে মনে হচ্ছে। আমি জানি না, সেখানে কী ধরনের প্রতিকার পাওয়া যায়। সমস্ত ভক্তরা অন্তত পুলিশে অভিযোগ দায়ের করুন!“

সঙ্গে দেওয়া ছবিতে প্রতিমাকে দেখা যাচ্ছে ধূমপান করছেন। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অনেককে আহত করছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *