মুখ্যমন্ত্রী কিছু করেননি, পাঁচদফা দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চের

বিশেষ সংবাদদাতা, কলকাতা, ২১ জুলাই: পাঁচদফা দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিল রাজ্যের শিক্ষাবন্ধু ঐক্য মঞ্চ।

মূল দাবিগুলো হল ১) বৈতন বৈষম্য দূরীকরণ, ২) মাসে অন্তত ৩৫ হাজার টাকা বেতন, ৩) প্রতি বছর ১০ শতাংশ বেতনবৃদ্ধি, ৪) অন্তত ১০ লক্ষ টাকা গ্র্যাচুইটি, ৫) নিয়োগ ও অবসরের বয়স যথাক্রমে ৪০ ও ৬৫ বছর নির্দ্ধারিত করা।

বুধবার সংগঠনের যুগ্ম সম্পাদক বিভূতিভূষণ মণ্ডল জানান, “আমরা পশ্চিমবঙ্গের সমগ‍্র শিক্ষা মিশনের মাষ্টারডিগ্রি ধারী শিক্ষা বন্ধু। আজ চৌদ্দ বছর পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনে কর্মরত। আমাদের বেতন দেওয়া হয় ৭,৫৫৬ টাকা। সেখানে এই প্রকল্পের অষ্টম শ্রেণি উত্তীর্ণ গ্রুপ ‘ডি’ এবং দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ গ্রুপ ‘সি’ কর্মীদের বেতন দেওয়া হয় যথাক্রমে ১৫,০০০/-ও ১৯,০০০/-টাকা। আমরা বেতন বৈষ‍‍্যমের শিকার। বার বার শিক্ষামন্ত্রী ও মুখ‍্যমন্ত্রীকে বলা হলেও কোনো ভ্রুক্ষেপ করেনি। বাধ‍্য হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জানালাম। কারন অনান‍্য রাজ‍্যে শিক্ষা বন্ধুদের বেতন ত্রিশ থেকে ষাট হাজার টাকা। আমরা স্নাতক ও স্নাতকোত্তর যোগ্যতা অর্জনকারী শিক্ষাবন্ধু (সিআরসি এবং সিএলআরসি সমন্বয়ক) হিসাবে ১৪ বছর ধরে কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *