মানুষের উচ্ছ্বাস ভোট বাক্সে পড়বে, বনগাঁয় শেষ প্রচারে এসে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ দিলেন শতাব্দী

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি: মানুষের উচ্ছ্বাস ভোট বাক্সে পড়বে বনগাঁয় শেষ প্রচারে এসে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ দিলেন শতাব্দী রায়। বনগাঁয় শেষ বেলার প্রচারে এলেন তৃণমূল নেত্রী শতাব্দী রায়। এদিন সাংবাদিকদের মুখমুখি হয়ে তিনি বলেন, এতো মানুষের সমাগম দেখে আমি নিজেই অবাক। মানুষের উচ্ছ্বাস আমি ছাড়া ক্যামেরাও দেখতে পেয়েছে, তাই মানুষের উচ্ছ্বাস ভোট বাক্সেই পৌছাবে।

শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার বনগাঁর ত্রিকোণ পার্ক এলাকা থেকে বনগাঁ পৌরসভার ২২ জন প্রার্থী ও কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য মিছিলে সামিল হয়ে শহর পরিক্রমা করেন শতাব্দী রায়। এদিন বনগাঁ বিত্রসএফ ক্যাম্পের মোড়, বাটা মোড় হয়ে এক নম্বর রেলগেট এলাকায় মিছিলটি শেষ হয়। শতাব্দী রায় বলেন, তৃণমূলের উপর মানুষের আস্থা ভরসা আছে বনগাঁর সবকটি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা জয়ী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *