আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ ফেব্রুয়ারি: মণীশ শুক্লা খুনের ঘটনায় তামিলনাড়ু থেকে ধৃত শার্প শ্যুটার অনিশ ঠাকুর। তাকে তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করে ব্যারাকপুরে আনা হয়েছে। সিআইডি জেরা করবে অনিশকে।
জানাগেছে, অনীশকে দিন কয়েক আগে তামিলনাড়ুতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার করা হয়। এরপরই সিআইডি তামিলনাড়ু পুলিশের মাধ্যমে জানতে পারে এই অনীশ মণীশ শুক্লার খুনের পর পালিয়ে তামিলনাড়ুতে চলে গিয়েছিল। সেখানে ডাকাতি করতে গিয়ে তামিলনাড়ু পুলিশের হাতে ধরা পড়ে যায় অনীশ। এরপরই অনিশকে জেরা করে তামিলনাড়ু পুলিশ। জানা যায়, সে মণীশ হত্যায় জড়িত সে। খুনের পর তামিলনাড়ুতে পালিয়ে গিয়েছিল। এরপরই সিআইডি দল তামিলনাড়ু থেকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে এসে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে।
অনীশকে নিয়ে টি আই প্যারেডের আবেদন জানায় ব্যারাকপুর মহকুমা আদালতে। আগামী ২২ ফেব্রুয়ারি অনীশ ঠাকুরের টি আই প্যারেডের আবেদন মঞ্জুর করে ব্যারাকপুর মহকুমা আদালত। আপাতত ২ দিন তাকে জেলেই থাকতে হবে। এই নিয়ে মণীশ শুক্লা খুনের ঘটনায় সিআইডি মোট ১১ জনকে গ্রেপ্তার করল। ধৃত অনীশকে জেরা করে মণীশ শুক্লা হত্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে মনে করছে সিআইডি।

