মেদিনীপুর পৌরসভার শারদ সম্মান ২০২১ অনুষ্ঠিত হল শহিদ প্রদ্যুৎ স্মৃতি ভবনে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ নভেম্বর: মেদিনীপুর পৌরসভার শারদ সম্মান  ২০২১ অনুষ্ঠিত হল শহিদ প্রদ্যুৎ স্মৃতি ভবনে। রবিবার সন্ধ্যেয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়। তারপর পুরসভার পক্ষ থেকে বিজয়ীদের শারদ সম্মান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের মাঝখানে মনোজ্ঞ সঙ্গীতে মাতিয়ে তোলেন শিল্পী অদিতি মুন্সি। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া, পিংলার বিধায়ক অজিত মাইতি, খড়গপুর গ্রামীণ কেন্দ্রের বিধায়ক দিনেন রায়, পুর প্রশাসক সৌমেন খান, বিশ্বনাথ পান্ডবসহ অন্যান্যরা।

সমস্ত কোভিড বিধি মেনে অনুষ্ঠান হয়েছে বলে পুরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক সৌমেন খান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *