Shamik, BJP, DA, ডিএ রায় নিয়ে প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের

আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: “ন্যায্য অধিকারের এই লড়াইকে কুর্ণিশ জানাই এবং সকল রাজ্য সরকারি কর্মচারীদের আন্তরিক অভিনন্দন।” বৃহস্পতিবার এই মন্তব্য করলেন বিজেপি-র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “মহামান্য সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট করে জানিয়ে দিল—ডিএ কোনো অনুদান নয়, এটি রাজ্য সরকারি কর্মচারীদের আইনসিদ্ধ ন্যায্য অধিকার। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করে এসেছেন, আজ তা ভুল প্রমাণিত হল। দীর্ঘ লড়াই ও প্রতীক্ষার পর অবশেষে কর্মচারীরা তাঁদের প্রাপ্য মহার্ঘ ভাতা পেতে চলেছেন। এই রায় রাজ্য সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধ, আপোষহীন সংগ্রামের জয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *