পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
৬ সেপ্টেম্বর: শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দ্বিতীয় বার সদ্য দায়িত্ব নিয়েছেন নেপাল সিংহ। আর কলকাতার রাজপথে ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর ঠিক করেন, শালবনী ব্লকে অবসরপ্রাপ্ত ও প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করবেন। সেই উপলক্ষ্যে আজ শালবনী ব্লকে সদ্য দায়িত্ব নেওয়া জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতির উপস্থিতিতে প্রায় দেড়শো জন প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী ব্লকের বিডিও প্রণয় দাস, জয়েন্ট বিডিও দেবব্রত কোনার, এস আই শৌভিক জানা, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিংহ, গৌতম বেরা, অতনু সিংহ, শিক্ষক তন্ময় সিংহ, শ্যামল মুখার্জি, চন্দন মাসান্ত, সুব্রত দাস, অভিজিৎ ঘোষ, পূজা চ্যাটার্জি, অমিত মারিক সহ অন্যান্য অতিথিরা। এই অনুষ্ঠানে জেলার সমস্ত বিদ্যালয়গুলোতে পরিকাঠামো উন্নয়নের জন্য কাজ করার আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ও শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ সকলকে ধন্যবাদ জানিয়ে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষার আহ্বান জানান। সন্দীপ সিংহ উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের, সকল আয়োজকদের পাশাপাশি অনুষ্ঠানের সঞ্চালক বিশিষ্ট কবি কৃষ্ণেন্দু ঘোষ ও বাচিক শিল্পী তথা পঞ্চায়েত সমিতির সদস্য পায়েল সামন্তকে ধন্যবাদ জানান।


