বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে খড়্গপুরে এসএফআইয়ের পথ অবরোধ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর কলেজের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এসএফআই সমর্থকরা। তাদের মূল দাবি, বাস ভাড়া ও ডেটা রিচার্জের দাম যে ভাবে বাড়ছে তা কমাতে হবে।

এসএফআই’য়ের জেলা সভাপতি সাদ্দাম হোসেনের দাবি, যেখানে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ অন্যান্য সুবিধা দিচ্ছে সেখানে কেন ছাত্র ছাত্রীদের বাস ভাড়া ফ্রি করা হবে না। খড়্গপুর ইন্দা কলেজের সামনে আধ ঘন্টা চলে পথ অবরোধ। রাস্তায় আটকে পরে বাস, আটো সহ অন্যান্য যানবাহন। এর পরই ক্ষিপ্ত হয়ে বাস চালকরা এসএফআই কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে। পথ অবরোধ এবং বচসার খবর পেয়ে খড়্গপুর টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *