স্কুল কলেজ খোলা ও সমস্ত ফি মকুবের দাবি জানিয়ে গোপীবল্লভপুরে বিক্ষোভ এসএফআই এর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ জুলাই:
করোনা কালে স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খোলার দাবিতে সারা রাজ্যের পাশাপাশি গোপীবল্লভপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয় গেটের সামনে বিক্ষোভ দেখাল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সোমবার সংগঠনের কর্মীরা বিক্ষোভ কর্মসুচিতে অংশ নিয়ে দাবি জানান, শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্বাস্থ্য বিধি মেনে খুলতে হবে তেমন প্রতিটি কলেজ পড়ুয়াদের করোনা ভ্যাকসিন দিতে হবে এবং করোনা কালে স্কুল কলেজের সমস্ত ফি মকুব করতে হবে।

এদিন এসএফআইয়ের ঝাড়গ্রাম জেলার সভাপতি দুর্গাপ্রসাদ গিরি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে রাজ্যের সর্বত্র দোকানপাট, অফিস কাছারি এবং যান চলাচল স্বাভাবিক হলেও অদ্ভুত ভাবে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশ মতো বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য ছাত্রছাত্রীরা দিনের পর দিন শিক্ষা থেকে বিমুখ হয়ে পড়ছে। তাই সংগঠনের রাজ্য কমিটির সিদ্ধান্ত মতো এদিনের এই কর্মসূচি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *