স্কুল খোলার দাবিতে এসএফআইয়ের বিক্ষোভ সল্টলেকে

আমাদের ভারত, ২৪ জানুয়ারি: অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবিতে সোমবার এসএফআই সমর্থকরা মিছিল করে সল্ট লেকে করুণাময়ীর মোড়ে যান। পুলিশ বাধা দিলে দুপক্ষে হাতাহাতি হয়।

শনিবারই এসএফআই সাংবাদিক সম্মেলনে জানিয়েছিল আজ তাঁদের প্রতিনিধিরা বিকাশ ভবনে যাবেন। বিক্ষোভের কোনও পরিকল্পনা ছিল না তাঁদের। সংখ্যায় ছিলেন ১২-১৪ জন। কিন্তু পুলিশ তার আগেই পথরোধ করে। এসএফআই প্রতিনিধিরা বলেন, তাঁরা শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিতে চান।

বিক্ষোভকারীদের হাতে ছিল বর্ণপরিচয় এবং প্রতীকী মেরুদন্ড। তাঁরা অভিযোগ করেন, শিক্ষার মেরুদন্ড ভেঙ্গে গেছে। পুলিশ তাঁদের বাধা দিলে প্রথমে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। এর পর তাঁরা বসে পড়েন। প্রচুর পুলিশ এসে তাঁদের জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। অবিলম্বে স্কুল-কলেজ খোলা না হলে আরও বড় আন্দোলন করা হবে বলে বিক্ষোভকারীরা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *