আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ জুলাই: পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের ময়না বলাইপণ্ডা রোডে দরবার মোড় এলাকায় মাছের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় সপ্তম শ্রেণির এক স্কুল পড়ুয়া। জানা যায়, বলাইপণ্ডার দিক থেকে ময়নার দিকে আসছিল মাছের গাড়িটি। সেই সময় ওই ছাত্রটি স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। মাছের গাড়িটি একটি ডাম্পার গাড়িকে ওভারটেক করতে গিয়ে স্কুল ছাত্রটিকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় ছাত্রটিকে তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়।

এরপর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে কিছু সময়ের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে ময়না থানার পুলিশ পৌঁছলে এলাকার মানুষজন পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। পরে ময়না বিধানসভার বিধায়ক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

