পশ্চিম মেদিনীপুর জেলা ডেকোরেটার্স সমন্বয় সমিতির সপ্তম জেলা সম্মেলন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: আজ পশ্চিম মেদিনীপুর জেলা ডেকোরেটার্স সমন্বয় সমিতির সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শহরের বিদ্যাসাগর হলে। প্রতি তিন বছর অন্তর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই জেলা সম্মেলনে জেলার ১৫ টি জোন থেকে ১২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। এই সম্মেলন থেকে ডেকোরেটার্স প্রতিনিধিরা সরকারের কাছে ৯ দফা দাবি জানান। এই দাবিগুলোর মধ্যে মূল দাবিগুলো হল- ডেকরেটিং শিল্পকে অবিলম্বে ক্ষুদ্র শিল্পের মর্যাদা, এই শিল্পের সামগ্ৰী পরিবহনের ক্ষেত্রে পুলিশি হায়রানি বন্ধ করতে হবে, এই শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিমা চালু এবং সার্ভিস চার্জ বাতিল করতে হবে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি গুনধর মন্ডল, জেলা সম্পাদক মিন্টু বক্সী, আশীষ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এই সম্মেলনে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে ডেকোরেটার কর্মী ও সমর্থকবৃন্দ রক্তদান কর্মসূচিও পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *