সুতিতে পথ দুর্ঘটনা, মৃত ৭

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ মার্চ: বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সুতি থানার ধলার মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হল সাত জনের। আশঙ্কাজনক ১৫ জন। তাদের উদ্ধার করে চিকিৎসা জন্য জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসা জন্য।

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে সাজুর মোড় থেকে বহরমপুরে যাচ্ছিল একটি স্করপিও। অপরদিকে জঙ্গিপুর থেকে ডাকবাংলোর দিকে যাচ্ছিল একটি অটো। হঠাৎ ধলার মোড় এলাকায় স্কারপিওটির সামনের ডানদিকের চাকা পাম্পচার হয়ে খুলে যাওয়ায় সেটি লাফিয়ে অন্য লেনে অটোর উপর গিয়ে পড়ে। ঘটনায় মৃত্যু হয় সাত জনের। এলাকায় কার্যত শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে ছুটে আসে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *