ব্লক পঞ্চায়েত সমিতি ও দাসপুর থানার সহযোগিতায় সাত দিনের পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: গতকাল দাসপুর ২ ব্লক পঞ্চায়েত সমিতি ও দাসপুর থানার সহযোগিতায় এবং বরুনা সৎসঙ্গ উচ্চবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প (এন এস এস) ইউনিট‌ের উদ্যোগে ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্য্যন্ত সাতদিন ব্যাপী পথ নিরপত্তা সচেতনতা পালন কর্মসূচি গ্ৰহণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুনা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক সুজিত ব্যানার্জি, স্থানীয় বিধায়ক মমতা ভুঁইঞা, সমাজসেবী আশিষ হুদাইত, দাসপুর থানার পুলিশ প্রশাসন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এছাড়াও বরুনা সৎসঙ্গ উচ্চবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই সচেতনতা মিছিল বরুনা সৎসঙ্গ হাইস্কুল থেকে শুরু হয়ে সারা এলাকা পরিদর্শন করে। এই সচেতনতা মিছিল থেকে পথচলতি মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারের প্রতি জোর দেওয়া হয়। তাছাড়াও পথনিরাপত্তার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *