গড়বেতায় মাও পোস্টার লাগানোর ঘটনায় গ্রেফতার সাত

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ এপ্রিল: পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনি এলাকা থেকে কয়েকদিন আগে মাওবাদী নামাঙ্কিত বেশ কিছু পোস্টার উদ্ধার হয়েছিল। সেইসব পোস্টার লাগানোর ঘটনায় আজ শুক্রবার ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন, পোস্টার লাগানোর ঘটনায় ধৃতদের মধ্যে কেউ মাওবাদীদের সঙ্গে যুক্ত নয়, শুধুমাত্র এলাকায় মাওবাদী আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই তারা গড়বেতা থানার গনগনি এলাকাতে প্রায় সাতটি স্থানে মাওবাদীদের নামে লেখা পোষ্টার লাগিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *