চিকিৎসকের অভাবে খড়গপুরের চাঙ্গুয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা বন্ধ

জে মাহাতো, আমাদের ভারত, ১২ সেপ্টেম্বর:
পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর দু’নম্বর ব্লকের চাঙ্গুয়াল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি তৎকালীন মন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের আমলে শুরু হয়েছিল। ২০১৮ সালের ১৫ জানুয়ারি ৩০ শয্যা বিশিষ্ট এই দ্বিতল গ্রামীণ হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই হাসপাতালেই চিকিৎসকের অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা পরিষেবা। হাসপাতলে বেডের পরিষেবাও একেবারেই বন্ধ।

আউটডোর টুকু চলছে নামমাত্র, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। রাতে কোনও অসুবিধে হলে গ্রামবাসীদের ভরসা ১৫ কিলোমিটার দূরের খড়্গপুর মহকুমা হাসপাতাল অথবা ৩০ কিলোমিটার দূরের  মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল। চিকিৎসক না থাকায় চিকিৎসকদের কোয়াটার গুলিও জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীদের দাবি পুনরায় বেড সহ চিকিৎসা পরিষেবা শুরু করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *