প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন উপলক্ষে মাস্ক বিতরণ করে ‘সেবা সপ্তাহ ‘ পুরুলিয়ার লালপুরে

সাথী দাস, পুরুলিয়া, ১৫ সেপ্টেম্বর: পথচারীদের মাস্ক বিতরণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিন উপলক্ষ্যে সেবা সপ্তাহ শুরু হয়েছে পুরুলিয়ার হুড়া থানার লালপুরে। যদিও ১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। তার আগেই উৎসাহী বিজেপি নেতা ও কর্মীরা লালপুর মোড়ে সেবা সপ্তাহের সূচনা করলেন।

আগে থেকেই সেবা সপ্তাহের কারণ হিসেবে উদ্যোগীরা জানান, সেবামূলক এবং সমাজের কাজ বিভিন্ন ভাবে তাঁরা করে আসছেন। যেহেতু প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের অনুপ্রেরণা যোগান এবং তিনি আদর্শ তাই তাঁর জন্মদিন কে কেন্দ্র করে বিশেষ সেবা সপ্তাহ দু দিন আগে থেকেই শুরু করা হয়েছে।

উদ্যোগীদের মধ্যে বিজেপি জেলা কমিটির সদস্য প্রদীপ মাহাতো বলেন,  “এই কর্মসূচি ছাড়াও সপ্তাহ ধরে গাছের চারা রোপণ, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল মিষ্টি বিতরণ, দুস্থ মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করার কর্মসূচিও রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *