লক্ষ্য বিধানসভা নির্বাচন! তৃণমূলে থেকেই আলাদা মঞ্চ তৈরি করলেন শুভেন্দু অনুগামীরা

সাথী দাস, পুরুলিয়া, ৭ নভেম্বর: দলের মন্ত্রী, বিধায়কদের বাদ দিয়েই বিজয়া সম্মিলনী করলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা।  পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরের প্রেক্ষাগৃহে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীর্ঘ কয়েক বছর দলের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে থাকা প্রাক্তন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো সহ জেলার বিভিন্ন ব্লকের বহু তৃণমূল নেতৃত্ব। 

তবে শুভেন্দু অনুগামীদের আয়োজিত এই বিজয়া সম্মেলনে আমন্ত্রিত ছিলেন না, শাসক দলের বহু নেতামন্ত্রীর । পুরুলিয়ার হরিপদ সাহিত্য মন্দিরে ভিড় জমিয়েছেন শুভেন্দু অনুগামীরা । প্রাক্তন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, রঘুনাথপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জি, তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম রায় সহ জেলার বহু বিক্ষুব্ধ শাসক দলের নেতাকর্মীদের দেখা যায় এই বিজয়া সম্মেলনের আয়োজনে ।

প্রাক্তন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতর কথায় গোষ্ঠী দ্বন্দের সুর দেখা গেছে । রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদিনের অনুষ্ঠানে ‘দিদিকে ‘ নয়, ‘দাদাকে ‘ সামনে রেখেই আগামীদিনের নির্বাচনের সূচনা বলে প্রকারান্তরে জানিয়ে দিলেন বক্তারা।

অন্যদিকে দলের দলীয় নেতাদের এই আলাদা করে অনুষ্ঠানের আয়োজনকে ভালো চোখে দেখছে না পুরুলিয়া জেলা তৃণমূল। জেলা সভাপতি গুরুপদ টুডু বলেন, “দল বিরোধী কাজে যাঁরা যুক্ত তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *