প্রবীণ সিপিএম নেতা হরেকৃষ্ণ সামন্ত প্রয়াত

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: অবিভক্ত মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা সিপিএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য হরেকৃষ্ণ সামন্ত প্রয়াত। গতকাল রাতে হটাৎ মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে পূর্ব মেদিনীপুরের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আজ সকালে প্রথমে তাঁর মরদেহ মোহাড়ের নিজের বাড়ি থেকে পথ পরিক্রমা করে মেদিনীপুরে সিপিএমের জেলা পার্টি অফিসে নিয়ে যাওয়া হলে, জেলার নেতারা মাল্যদান করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে তাঁর শেষ ইচ্ছানুসারে, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা শাস্ত্রের গবেষণার কাজে সাহায্যের জন্য তাঁর নশ্বর দেহ দান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *