Security, Ghatal, ঘাটাল বিধানসভা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, টহল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: ঘাটাল বিধানসভা এলাকায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে মনোহরপুর গ্রাম ও বাজার এলাকায় বাড়তি সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এলাকার বিভিন্ন অংশে নিয়মিত টহল দিচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF)-এর জওয়ানরা। তাঁদের রুট মার্চের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শান্তিপূর্ণ ও অবাধ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতেই এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং দুষ্কৃতি কার্যকলাপ রুখতেই কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয় উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও ঘাটাল থানার পুলিশ আধিকারিক মৃণাল দাস গ্রামে গিয়ে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। কেউ কোনও ধরনের হুমকির সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে ১৯৫০ নম্বরে কমপ্লেন করতে পরামর্শও দেওয়া হচ্ছে এবং সাথে সাথে সমস্যার সমাধান হবে বলেও পরামর্শ দেওয়া হচ্ছে। ১৯৫০ নম্নরে কমপ্লেন করলে তার নামও গোপন রাখা হবে বলে জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *