ভোটের ডিউটিতে আসা সেনা জওয়ানদের দ্বিতীয় দফার করোনা টিকাকরণ হল হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১৭ মার্চ: উত্তর ২৪ পরগণায় অন্য রাজ্য থেকে ভোটের ডিউটিতে আসা সেনা জওয়ানদের দ্বিতীয় দফার করোনা টিকাকরন হল। হাবড়া এলাকায় যেসব জওয়ান আছেন তাঁদের দ্বিতীয় দফায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে টিকা দেওয়া হয়।

হাবড়ায় সিমলা ও উত্তরাখণ্ড থেকে ভোটের ডিউটিতে এসেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দ্বিতীয় দফায় আজ তাঁরা করোনার প্রতিষেধক নিলেন উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে। এখনও পর্যন্ত দুই দফায় মোট ৫৩ জন জওয়ান ও একজন চিকিৎসক এবার দ্বিতীয় ডোজ করোনার প্রতিষেধক নিয়েছেন। মাসখানেক আগে জওয়ানদের নিজেদের রাজ্যে করোনা প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছিল, পরে ভোটের ডিউটিতে তারা উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় চলে আসায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে তাদের দ্বিতীয় দফার টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়। বুধবার সেখানেই তাদের কভিশিল্ড টিকা দেওয়া হয়। এছাড়াও একই সঙ্গে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে বৃদ্ধ বৃদ্ধা, সাধারণ মানুষেরও টিকাকরণ চলছে সমানভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *