কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনাখালি স্কুল পাড়া সর্বজনীন ১৭ তম বর্ষে প্রকৃতি আঁচলে উমা থিম করেছে। গাছের পাতা, শিকড়, দড়ি দিয়ে মন্ডপ করেছে। প্রতিমায় সাবেকিয়ানার ছোঁয়া। করোনা আবহে মহামান্য আদালতের নির্দেশ মেনে সবকিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মন্ডপে ঢোকার মুখে স্যানিটাইজার টানেল থাকছে। এই পরিস্থিতিতে বাড়িতে বসেই ঠাকুর দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। ঠাকুর দেখতে হলে সকালে ও দুপুরে আসার অনুরোধ করছেন উদ্যোক্তারা।


