পুরুলিয়ার সাংস্কৃতিক সংস্থা “উত্তরায়ণ” এর বৃত্তি প্রদান ও পত্রিকা প্রকাশ

সাথী দাস, পুরুলিয়া, ২ জানুয়ারি: আনুষ্ঠানিকভাবে পুরুলিয়ার সাংস্কৃতিক সংস্থা উত্তরায়ণ- এর বৃত্তি প্রদান ও পত্রিকা প্রকাশ হয়ে গেল। জেলা বিজ্ঞান কেন্দ্রের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশিত হল পত্রিকা ‘হাড়াই’ এর ২য় বর্ষ বার্ষিক সংখ্যা। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের মাধ্যমিকে উত্তীর্ণ দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি দিল তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার কবি ও সম্পাদক চিরাগ ওরফে বিকে. অর্ণব সান্যাল। এছাড়াও ছিলেন বিবেকানন্দ ত্রিপাঠি, ভিভূ মুখোপাধ্যায়, জামসেদপুর থেকে নিসার আমিন, পুরুলিয়ার প্রাণ সৈকত রক্ষিত, অধ্যাপক ড: দিলীপ বন্দ্যোপাধ্যায়, গবেষক ড: দয়াময় রায়, রমানাথ দাস, মহঃ খুর্শিদ আলম, দয়াময় পতি সহ প্রায় শতাধিক কবি-সাহিত্যিক ও সাহিত্য প্রেমী মানুষ। মঞ্চস্থ হয় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও কবিতা পাঠ। শিক্ষক দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

সংস্থার সম্পাদক ব্রতীন দেওঘরিয়া জানান, ‘আমরা একটু ভিন্ন পথে চলার চেষ্টা করি বলেই মানুষ আমাদের এতটা ভালোবাসেন। আজকের অনুষ্ঠানে পত্রিকা প্রকাশের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় মাধ্যমিক উত্তীর্ণ দুঃস্থ অথচ মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান। আর কবিতা পাঠের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় কবিতা নিয়ে আলোচনাকে। টিম উত্তরায়ণ তথা হাড়াই পরিবারের সদস্যরা একসাথে না থাকলে এই উদ্যোগ সম্ভবই হতো না।’

শুরু হয়েছিল ২০১৭ তে। দেখতে দেখতে চার পেরিয়ে পাঁচের পথে পাড়ি দিল এই সাংস্কৃতিক সংস্থা। সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে সারা বছরই। লকডাউনের ঠিক আগে সামাজিক কাজের পাশাপাশি সাহিত্য চর্চার শ্রীবৃদ্ধির জন্য শুরু হয়েছিল উত্তরায়ণের সাহিত্য বিভাগ ‘হাড়াই’ এর জন্ম। সেই থেকে নদীর বহমানতার মতোই বইছে হাড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *