করোনা পরিস্থিতিতে কেন বকরি ইদে ছাড় ? সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে কেরল সরকার

আমাদের ভারত, ২১ জুলাই:বকরি ইদের জন্য করোনার বিধিনিষেধে তিন দিন ছাড়ের কথা ঘোষণা করেছিল কেরল সরকার। কিন্তু এই সিদ্ধান্তের কারণে সুপ্রিমকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে বিজয়ন সরকারকে। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, এই সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক। মানুষের জীবনে এভাবে হস্তক্ষেপ করা উচিত নয়।

সুপ্রিম কোর্টের বিচারপতি আর এস নরিম্যান ও বিচারপতি বি আর গাবাইয়ের ডিভিশন বেঞ্চ কেরল সরকারকে বলেছে, এই ধরণের সিদ্ধান্ত রাজ্যের পক্ষে উদ্বেগজনক। চাপ দিয়ে কোনও কাজ এভাবে করা উচিত নয়। মানুষের জীবন সবথেকে বেশি মূল্যবান। তাতে হস্তক্ষেপ করা উচিত নয়। যদি বিধিনিষেধের তুলে নেওয়ার ফলে কোনও খারাপ ঘটনা ঘটে, যদি সাধারন মানুষ আমাদের কাছে সে ঘটনা তুলে ধরেন তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়াও এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের কাঁওয়ার যাত্রার নিয়ে সুপ্রিমকোর্টে সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিচারপতিরা। সুপ্রিম কোর্টের নির্দেশে কাঁওয়ার যাত্রা বন্ধ করেছে উত্তরপ্রদেশ সরকার। অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে পুরীর রথযাত্রা হয়েছে, উত্তরাখণ্ড সরকার চারধাম যাত্রা বন্ধ করেছে।

তবে কেরল সরকার এক্ষেত্রে জানিয়েছে, গত ১৫ জুন থেকে লকডাউনে যে ছাড় দেওয়া হয়েছে সেটাই জারি থাকছে। বকরি ইদে ব্যবসা ভালো হয়, তাই মানুষের অর্থনৈতিক দিকের কথা মাথায় রেখে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেরল সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন যে ব্যক্তি তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বিচারপতিরা। সেইসঙ্গে কেরল সরকারকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *