শুধু হাসপাতালে নয়, বাড়িতেও দরকার হচ্ছে, দেশজুড়ে অক্সিজেন বরাদ্দের হিসেব কেন্দ্রকে নতুন করে সাজানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ৬ মে:শুধুমাত্র হাসপাতালের শয্যা এবং আইসিইউতেই অক্সিজেন প্রয়োজন হচ্ছে তা নয়। এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাড়িতে ও অ্যাম্বুলেন্সেও রোগীর চিকিৎসায় অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। ফলে অক্সিজেনের চাহিদার হিসেব আর শুধুমাত্র হাসপাতালের শয্যা এবং আইসিইউর শয্যা সংখ্যা দিয়ে করলে চলবে না। দেশজুড়ে অক্সিজেন বরাদ্দের নকশা কেন্দ্রকে ঢেলে সাজাতে বলল সুপ্রিম কোর্ট।

অক্সিজেন চাহিদার হিসেব শুধুমাত্র হাসপাতালের শয্যা এবং আইসিইউ উপর নির্ভর না করে অ্যাম্বুলেন্স, বাড়িতে অক্সিজেনের প্রয়োজনের কথাও মাথায় রাখতে হবে।
তাই কোথায় কত অক্সিজেনের চাহিদা রয়েছে তা আবার হিসেব কষে জানাতে বলেছে শীর্ষ আদালত।
দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি নিয়ে একটি মামলার শুনানিতে বৃহস্পতিবার কেন্দ্রকে এই নির্দেশ দেন বিচারপতি চন্দ্রচূড়এবং এম আর শাহের বেঞ্চ।

এতদিন হাসপাতালের শয্যা সংখ্যা আইসিইউর সংখ্যার নিরিখে অক্সিজেন বরাদ্দ করা হতো। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। হাসপাতালের বাইরে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার দিয়ে চিকিৎসা চালাতে হচ্ছে রোগীদের। হাসপাতালে জায়গা না পেয়ে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন হয়েছে অনেকের। সেই কারণেই অক্সিজেনের বরাদ্দ নিয়ে নতুন করে হিসেব কষার দরকার রয়েছে বলে মনে করছেন বিচারপতিরা।

একইসাথে করোনির তৃতীয় ঢেউ আটকাতে আগাম কি কি পরিকল্পনা নিয়েছে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যে অক্সিজেন ট্যাংকার পৌছানোর সময় সেগুলির কালোবা