দলীয় প্রার্থীর হয়ে বসিরহাটে প্রচারে তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ ফেব্রুয়ারি: বসিরহাট পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী সমর্থনের দন্ডির হাটে আসলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি।

আজ শুক্রবার পৌরসভা নির্বাচনের প্রচারের শেষ দিন। প্রচারের এই অন্তিম লগ্নে দাঁড়িয়ে বসিরহাট পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী শমীক ভট্টাচার্য ও অজয় মজুমদারের সমর্থনে শুক্রবার বিকেলে বসিরহাটের দন্ডীরহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভার আয়োজন করা হয়েছিল। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জি, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি সহ ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বসিরহাট শহর তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *