স্বাধীনতা দিবসের দিন একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করলেন মেদিনীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: আজ দেশের ৭৭তম স্বাধীনতা দিবস। দিনটিকে স্মরণীয় রাখতে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কাজকর্ম এবং নানা উন্নয়ন প্রকল্পে নিজেকে ব্যস্ত রাখেন। সকালে জাতীয় পতাকা উত্তোলন, এলাকার কচিকাঁচাদের মিষ্টি মুখ, বিকেলে পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। দীর্ঘ ৩০ বছর পর এলাকাবাসীর চাহিদা পূরণ করতে নবতম সংযোজন ১৮ লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তা এবং এলাকার অন্ধকার দূর করতে ১.৫ লক্ষ টাকা ব্যয়ে বাতিস্তম্ভের উদ্বোধন করা হয়।

আজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অনিমা সাহা, পৌরসভার কাউন্সিলর সুসময় মুখার্জি, কাউন্সিলর সত্য পাড়িয়া, সমাজসেবী সঞ্জয় মিত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন এলাকার কাউন্সিলর তথা পৌরসভার পূর্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত সিআইসি সৌরভ বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *