জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: মেদিনীপুর শহরে পাটনা বাজার স্টুডেন্ট ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও বাগদেবী সরস্বতীর আরাধনার আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গনে। এবার এই ক্লাবের পুজো ৫৩ তম বর্ষে পদার্পণ করল। এবারের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী বিশ্বনাথ পাণ্ডব, গোপাল সাহা, লক্ষীকান্ত দাস, দীপঙ্কর দে সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

