জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি:মেদনীপুর শহরের সরস্বতী পুজো মানেই শহরের কলেজ স্কোয়ারের সরস্বতী পুজো। এখানে পুজোর মূল আকর্ষণ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে ব্যঙ্গচিত্র। এবারও তার ব্যতিক্রম হয়নি। মেদিনীপুর শহরের কলেজ রোডে যে ১৮-২০টি পুজো হয় তার প্রতিটি পুজো মণ্ডপেই ফুটিয়ে তোলা হয় বিভিন্ন ব্যঙ্গচিত্র। রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যঙ্গচিত্রের পাশাপাশি সামাজিক ব্যঙ্গচিত্রও স্থান পায় মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারের সরস্বতী পুজোয়। দীর্ঘ ত্রিশ বছর ধরে চলে আসছে এই রীতি। যার অন্যথা হয়নি এ বছরও।

