অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ জুলাই: কিছুদিন আগে সাঁওতালি ভাষার সাহিত্যিক বাসুদেব হাঁসদা অসুস্থ হয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। তাঁকে দেখতে শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম হাসপাতালে যান বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। বাসুদেববাবু সাঁওতালি ভাষার সাহিত্য জগতে সারিধরম হাঁসদা নামে পরিচিত। সাঁওতালি সাহিত্যে সাহিত্য আকাদেমি পুরষ্কার পাওয়া এই খ্যাতনামা সাহিত্যিক বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন।বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন।
বনপ্রতিমন্ত্রী আজ কলকাতা থেকে ফেরার পথে খবর পেয়ে সোজা ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে যান। অসুস্থ সাহিত্যিককের সঙ্গে দেখা করেন। তাঁর চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে খোঁজখবর নেন। এরপর বাইরে বেড়িয়ে বনপ্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘উনি (সাহিত্যিক সারিধরম হাঁসদা) আমাদের গর্ব। একবার ব্যক্তিগত ভাবে দেখে যাওয়া দরকার। তাই খবর শুনে হাসপাতালে এসেছিলাম। এ সময় ওনাদের পাশে থাকা খুব দরকার।

