বড়দিনে রায়গঞ্জের টোটোচালক সান্তাক্লজ নজর কাড়লেন সকলের

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৫ ডিসেম্বর: বড়দিনে অনুষ্টানে মাতোয়ারা আপামর মানুষ। সকাল থেকেই বিভিন্ন গির্জায় যাওয়া থেকে শুরু করে পিকনিকের আমেজে মেতে ওঠে সকলেই। কিন্তু এ বছর করোনার বিধিনিষেধ লাগু থাকার দরুন বন্ধ রয়েছে গির্জায় সাধারন মানুষের প্রবেশ। তবে উৎসব প্রিয় বাঙালিকে উৎসবের আনন্দ থেকে কি বঞ্চিত করা যায়?

শহরের বিভিন্ন পার্ক বা পিকনিক স্পটগুলো ভরে রয়েছে সাধারন মানুষের ভীরে। এরই মাঝে বড়দিন উপলক্ষে এক টোটো চালককে তার টোটোকে বেলুন দিয়ে সাজিয়ে এবং নিজে সান্তাক্লজ সেজে বড়দিনের শুভেচ্ছা বার্তার সাথে সাথে করোনার সর্তকতামূলক প্রচার চালাতে দেখা গেল রায়গঞ্জ শহরের রাস্তায় রাস্তায়। মিন্টু শীল পেশায় একজন টোটোচালক। তবে টোটো চালানোর পাশাপাশি সমাজ সচেতন করার কাজেও দেখা গেল তাকে, সঙ্গে রয়েছে মাস্ক এবং স্যানিটাইজার। গাড়ির সামনে লেখা রয়েছে ‘শুভ বড়দিন’ ও ‘কোভিড বিধি মেনে চলুন’ এর বার্তা। যে সমস্ত যাত্রী মাস্ক পড়েনি তাদের বিনামূল্যে মাস্কও দিচ্ছেন তিনি। এ যেন সমাজে চোখে আঙ্গুল দিয়ে ভূল ধরিয়ে দেওয়ার মতো কাজ করে চলেছে সে।

পেশায় টোটোচালক মিন্টু প্রতিদিন সকালে নিজের টোটো নিয়ে বেড়িয়ে পড়েন রাস্তায়। হাড়ভাঙা খাটুনির পর যা উপার্জন হয় তা দিয়েই কোনোমতে সংসার চলে। স্বপ্নের জগতের কোনো স্যান্টাক্লজের উপহার জোটে না মিন্টুদের কপালে। শনিবার বড়দিন উপলক্ষে চারদিকে যখন উৎসবের মেজাজ তখন করোনা সচেতনতার বার্তা নিয়ে রাস্তায় নেমে পড়েছিল মিন্টু শীলের টোটো। মিন্টুবাবু বলেন, বড়দিন বড়দিন উপলক্ষে মানুষের মধ্যে আনন্দ দিতেই সে এমন চিন্তা ভাবনা করেছে। পাশাপাশি উৎসবের মরসুমে মানুষ যাতে করনা অতিমারির কথা ভুলে না যায়, এবং কোভিড বিধি যেন মেনে চলে এটাই তার লক্ষ্য।
অপরদিকে এক যাত্রী শাশ্বতী চক্রবর্তী বলেন, শহরে প্রচুর টোটো চলাচল করছে। কিন্তু এই টোটো অন্যান্য টোটো থেকে একদমই আলাদা। বড়দিনের শুভেচ্ছা বার্তার পাশাপাশি করোনার সচেতনতা মূলক প্রচার চালানোর এই প্রক্রিয়াকে সাধুবাদ জানাচ্ছেন তারা। তার এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *