সাঁকরাইলে চোলাই মদের ঠেক বন্ধ করল আবগারি দফতর, গ্রেফতার এক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১১ ডিসেম্বর:
গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতর ও সাঁকরাইল থানার পুলিশ চোলাই মদের ঠেক ভাঙ্গল। চোলাই মদের ঠেক চালানোর অভিযোগে তারাপদ পড়িহারি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অনেকদিন ধরেই রমরমিয়ে চলছিল চোলাই মদের ব্যবসা। সেই খবর পেয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ধানঘোরী অঞ্চলের চাঁদপাল গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে পুলিশ ৫০০ লিটার চোলাই মদ নষ্ট করে দেয়। ৩০ লিটার কাঁচামাল বাজেয়াপ্ত করেছে। সঙ্গে চোলাই তৈরীর সরঞ্জাম বাজেয়াপ্ত করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *