সংকল্প ফাউন্ডেশনের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: ‘সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, পাঁচটি মিনিট করলে খরচ চারটি জীবন বাঁচে।’ এই আপ্ত বাক্যকে পাথেয় করে আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সবচেয়ে পরিচিত মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন সংকল্প ফাউন্ডেশনের জন্মদিন উপলক্ষে এবং স্বর্গীয়া গায়ত্রী নায়কের স্মৃতির উদ্দেশ্যে তৃতীয় বর্ষ রক্তদান উৎসব কর্মসূচি পালন করা হয় শহরের রবীন্দ্র নিলয় হলে।

এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন বোস, সমাজসেবী গোপাল সাহা, চিকিৎসক ডা: কাঞ্চন কুমার ধাড়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই কর্মসূচিতে পঞ্চাশের বেশি ব্যক্তি রক্তদান করেন।

এই রক্তদান উৎসবে আয়োজক ও আগত রক্তদাতাদের অভিনন্দন জানালেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *