জলপাইগুড়ি পুরসভা এলাকায় কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিল সাফাই কর্মীরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ জুলাই: দুই দিনের মধ্যের অভিযুক্তদের গ্রেফতার করা না হলে জলপাইগুড়ি পুর এলাকায় সাফাই কর্মীরা কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিলেন হরিজন বস্তির বাসিন্দারা। এক যুবককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ জানানোর পরেও অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পুলিশ। প্রতিবাদে বুধবার রাতে মৌন মিছিল করে থানায় বিক্ষোভ দেখালেন ১২ নম্বর ওয়ার্ডের হরিজন বস্তির বাসিন্দারা।

জানাগেছে, মৃত যুবকের নাম সিদ্ধার্থ হেলা (২০)। মৃতের পরিবারের দাবি, পড়শি এক যুবতীর সঙ্গে তিন বছরের ভালোবাসা ছিল সিদ্ধার্থের। বিয়ে করতে রাজি না হয়ে উল্টে ওই যুবতী যুবককে আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল। ১৯ জুন কীটনাশক খেয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মৃত্যু হয় সিদ্ধার্থের। সেদিনও মৃতদেহ থানায় নিয়ে এসে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়। কিন্তু এখনও অভিযুক্তরা অধরা। পুলিশ ধৃতদের গ্রেফতার করতে পারেননি। প্রতিবাদে মৌন মিছিল করে থানায় বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।


ছবি: মৃত যুবক।

মৃতের মা সুনীতা কুমারী হেলা বলেন, “অভিযুক্তদের দুই দিনের মধ্যে গ্রেফতার করা হবে পুলিশ আশ্বাস দিয়েছে। এরপরেও গ্রেফতার না হলে এসপি অফিস ঘেরাও, ধর্ণা ও ২৫টি ওয়ার্ডের সাফাইয়ের কাজ বন্ধ করে দেওয়া হবে।” পুলিশ জানায়,তদন্ত চলছে। স্থানীয় বাসিন্দাবাবু রাউত বলেন, ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার না হলে ধর্ণায় বসে যাবো ২৫ ওয়ার্ডের সাফাই ও সুপারের কাজ বন্ধ করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *