জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জুলাই: মেদিনীপুর শহরজুড়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। লকডাউন পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি ওয়ার্ডকে “কনটেইনমেন্ট জোন” হিসেবে ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে অন্যান্য পরিষেবার পাশাপাশি রেড ভলান্টিয়ারদের উদ্যোগে চলছে কোভিড প্রভাবিত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি স্যানিটাইজেশনের কাজ এবং কোভিড রোধে সচেতনতা মূলক প্রচার কর্মসূচি।

শনিবার মেদিনীপুর শহরের ৭নং ওয়ার্ডের ক্ষুদিরাম নগরে কেডি কলেজ এলাকায় বিভিন্ন স্থান স্যানিটাইজেশন করেছেন শহরের রেড ভলান্টিয়াররা। শহরের ১৯নং ওয়ার্ড এলাকায় করোনা আক্রান্ত একটি বাড়িতেও স্যানিটাইজেশন করা হয়। উপস্থিত ছিলেন কুন্দন গোপ, সুব্রত চক্রবর্তী, অলক মিত্র, অলক মন্ডল, বিশ্বজিৎ ঘোষ অরণ্য মন্ডল, সন্তু মন্ডল, কৌশিক চক্রবর্তী, তপোজয় গুছাইত সহ অন্যান্যরা।


