জঙ্গিদের বিরুদ্ধে গর্জে ওঠা আফগানিস্তানের নির্ভিক মহিলা গর্ভনর সালিমা মাজারি বন্দি তালিবানদের হাতে

আমাদের ভারত, ১৮ আগস্ট: গোটা আফগানিস্তান জুড়ে যখন তালিবানরা তান্ডব চালাচ্ছে, তখন তালিবানদের শিক্ষা দিতে নজির গড়েছিলেন সালিমা মাজারি নামে আফগানিস্তানের অন্যতম মহিলা রাজনীতিবিদ। অন্য পুরুষ রাজনৈতিক নেতারা যেখানে বিনা প্রতিবাদে পালিয়ে গিয়েছেন, সেখানে তালিবানদের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন দেশের এই নির্ভিক মহিলা গভর্নর সেলিমা মাজির। জঙ্গিদের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া এই সালিমা এখন তালিবানদের হাতে বন্দি।

আশরাফ ঘানি সরকারের শাসনকালে আফগানিস্তানে যে তিনজন মহিলা গভর্নর ছিলেন তাদের মধ্যে একজন এই সালিমা মাজারি। আফগানিস্তান থেকে আমেরিকা নিজের বাহিনী প্রত্যাহার করার পর থেকেই একের পর এক প্রদেশ বিনা বাধায় তালিবানদের দখলে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় বলখ প্রদেশের রক্ষায় সালিমা হাতে তুলে নিয়েছিলেন বন্ধুক। তার এই সাহসী প্রতিরোধ বিশ্ববাসীর সামনে নজির তৈরি করেছে। বলখ প্রদেশে সালিমার বাহিনীর সামনে চ্যালেঞ্জের মুখে পড়েছিল তালিবানরা। কিন্তু তালিবানের বিশাল বাহিনী সামনে নগণ্য সালিমার বাহিনী শেষ পর্যন্ত পরাস্ত হয়। দু’পক্ষের সংঘর্ষের পরে বলখ প্রদেশের পতন হয়।

আফগানিস্থানের এই মহিলা গভর্নর গোটা বিশ্বের সামনে উদাহরণ তৈরি করেছিলেন। জঙ্গি গোষ্ঠীর সামনে, তিনি বশ্যতা স্বীকার করেননি। আটক হওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত বলখ প্রদেশকে রক্ষার চেষ্টা চালিয়েছেন তিনি। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত তালিবানদের হাতে বন্দি হয়েছেন তিনি। তালিবানদের মার যে তাঁর উপর যেকোনো মুহূর্তে নেমে আসতে পারে সেই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন সালিমা। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *