মেদিনীপুর স্টেশনে ট্রেন থেকে পড়ে যাওয়া মহিলাকে বাঁচালো সহেলী টিম

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ মে: রেলের অপারেশন যাত্রী সুরক্ষার অধীন ‘মাই সহেলী টিম’র সদস্যরা বৃহস্পতিবার চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক মহিলার প্রাণ বাঁচিয়েছে। রোজিনা বিবি নামে ওই মহিলা মেদিনীপুর কোতয়ালী থানার হাতিহলকার বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে আদ্রা-খড়্গপুর মেমু ট্রেনটি মেদিনীপুর স্টেশনের এক নং প্ল্যাটফর্মে ঢোকার সময় রোজিনা বিবি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছিলেন। কিন্তু ভারসাম্য নিয়ন্ত্রন রাখতে না পেরে প্ল্যাটফর্ম ও ট্রেনের ফাঁকের মধ্যে পড়ে যান। সেই সময় এক নং প্ল্যাটফর্মে কর্তব্যরত রেল সুরক্ষা বাহিনীর মাই সহেলী টিমের লেডি কনেস্টবল কাঞ্চন কুমারী এবং হেড কনেস্টবল দীপক ঘোষ তা দেখে ছুটে গিয়ে রেজিনা বিবিকে টেনে বের করে আনেন।  অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। স্টেশনের সিসিটিভি ক্যামেরায় বন্দি ঘটনার ফুটেজ থেকে জানা গেছে, স্টেশনে ঢোকার সময় প্রতিটি ট্রেনের ওপর তীক্ষ্ণ নজরদারি চালায় এই মাই সহেলী টিমের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *