প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১২ মে:
বুধবার টিটাগড় মাতৃ সদন হাসপাতালে সেফ হোম চালু করা হল। উদ্বোধন করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এই সেফ হোমে ৩০ বেডের ব্যবস্থা করা হয়েছে।
রাজ্যে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ব্যারাকপুর শিল্পাঞ্চলে করোনার গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী।
করোনা এই পরিস্থিতিতে যেভাবে অক্সিজেন এবং হাসপাতালের শয্যার অভাব দেখা দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে সেফ হোম ও হাসপাতাল। বেডের সমস্যা মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার এই রকমই একটি সেফ হোমের উদ্বোধন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ। এই অনুষ্ঠানে রাজ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরী ও ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
টিটাগড় অঞ্চলে বেশির ভাগ জায়গায় একটি ঘরে অনেককে বাস করতে দেখা যায়।সে ক্ষেত্রে সংক্রমণ হওয়ার সম্ভবনা বেশি থাকে, তাই এই সেফ হোমটির ব্যবস্থা করা হয়েছে। এদিন বিধায়ক রাজ চক্রবর্তী জানান, যাতে আরও বেডের ব্যবস্থা করা যায় তাই আমরা আরো কিছু জায়গায় সেফ হোম খুলতে চাইছি।

