করোনা রোগীর জন্য পুরুলিয়ার ঝালদায় মহকুমা স্তরে ‘সেফ হোম’

সাথী দাস, পুরুলিয়া, ৫ মে: করোনা রোগীদের জন্য পুরুলিয়া জেলায় মহকুমা স্তরে চালু হল ‘সেফ হোম’। ঝালদা মহকুমার কর্মতীর্থ ভবনে চালু হয় এই সেফ হোম। আজ আনুষ্ঠানিকভাবে তার দ্বারোদঘাটন করেন বাঘমুন্ডির নব নির্বাচিত বিধায়ক সুশান্ত মাহাত। ঝালদার মহকুমা শাসক সুবর্ণ রায় জানান, “নিয়ম ছিল প্রতিটি মহকুমা স্তরে একটি করে সেফ হোম থাকবে আর জেলা স্তরে একটি কোভিড হাতপাতাল থাকবে। সেই অনুযায়ী ঝালদা মহকুমার চারটি ব্লক নিয়ে এখানে এটি করা হয়েছে। এছাড়াও আমাদের ভাবনায় রয়েছে বাঘমুন্ডিতে অতিরিক্ত এই ধরনের হোম। আজ ৩০ শয্যা বিশিষ্ট সেফ হোম করা হল। প্রয়োজনে এটা ৪০ শয্যায় বর্ধিত করা যেতে পারে। আজ বিধায়ক এর দ্বারোদঘাটন করলেন।”

বিধায়ক সুশান্ত মাহাত বলেন, এলাকায় কোভিড পরিস্থিতিতে এমন অনেক মানুষ রয়েছেন যাদের বাড়িতে আলাদা ভাবে থাকার ব্যবস্থা নেই। তাই মহকুমাস্তরের সেফ হোম খোলা হল। এখানে ডাক্তার, নার্স, খাবার ব্যবস্থা সবই থাকবে। অসুস্থ মানুষরা এখানে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।”

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালদা ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজকুমার বিশ্বাস, ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডা: দেবাশীষ মন্ডল, ঝালদা পৌরসভার সহকারী প্রশাসক কাঞ্চন পাঠক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *