স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ ডিসেম্বর: দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শান্তিপুর থানার পক্ষ থেকে। শনিবার রানাঘাট পুলিশ জেলার নির্দেশে শান্তিপুর থানার উদ্যোগে শান্তিপুরে গোটা শহরজুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করল শান্তিপুর থানার পুলিশ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক সহ প্রচুর সংখ্যক সিভিক ভলান্টিয়ার। এছাড়াও উপস্থিত ছিল শান্তিপুরের বিভিন্ন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়, শান্তিপুর শহরের প্রায় আট কিলোমিটার পথ অতিক্রম করে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করে শান্তিপুর থানার পুলিশ। মূলত পথ দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতেই এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উদ্যোগ নেয় রানাঘাট পুলিশ।


